আমাদের ওয়েবসাইট থেকে কোনো পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে:
- অর্ডার প্রক্রিয়া: ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের স্টক এবং মূল্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের দাম ভুল দেখালে, “Churi Mohol” সেই অর্ডারটি বাতিল বা সংশোধন করার অধিকার রাখে।
- মূল্য ও পেমেন্ট: আমাদের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) এবং অনলাইন পেমেন্ট (বিকাশ/নগদ/কার্ড)—উভয় সুবিধাই রয়েছে।
- অর্ডার নিশ্চিতকরণ: অর্ডার করার পর আমাদের কাস্টমার কেয়ার থেকে কল বা SMS এর মাধ্যমে অর্ডারটি কনফার্ম করা হতে পারে। কাস্টমারকে ফোনে পাওয়া না গেলে বা রেসপন্স না পাওয়া গেলে অর্ডারটি সাময়িকভাবে হোল্ড বা বাতিল করা হতে পারে।
- ছবির সাথে মিল: আমরা পণ্যের আসল ছবি ওয়েবসাইটে আপলোড করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে ডিভাইস স্ক্রিনের ব্রাইটনেস বা লাইটিং-এর কারণে ছবির রঙের সাথে বাস্তব পণ্যের সামান্য ১৯/২০ তফাত হতে পারে।